যতদিন বেঁচে থাকবো বিএনপির হয়ে কাজ করবো—- সিরাজুল ইসলাম সিরাজ

এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এড. আলমগীর ও যুগ্ম সম্পাদক সাইফুর প্রধান স্বাক্ষরিত এনায়েতনগর ইউনিয়ন বিএনপির প্যাডে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ফতুল্লা থানা বিএনপির নির্দেশক্রমে ফতুল্লা থানা বিএনপির এনায়েতনগর ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ সহ বেশ কয়েক জন নেতার বিরুদ্ধে দলীয় পদ স্থগিত করা হয়েছে। এ বিষয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সিরাজুল ইসলাম সিরাজ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাকালীন সময় থেকে আমি রাজনীতি করে আসছি।

আমি কখনো সংগঠন বিরোধী কর্মকান্ঠে জড়িত ছিলাম না এখনো নেই, আমি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব আর তারুন্যের প্রতীক তারেক রহমানের গতিশীল নেতৃত্বের প্রতি আস্থাশীল। দলের বাহিরেও সবার ব্যক্তিগত মতামত ও নিজস্ব স্বাধীনতা থাকতে পারে, আমি ব্যক্তিগত ভাবে আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম সাহেবকে পছন্দ করি, তিনি একজন ক্লীন ইমেজের মানুষ হিসেবে তার নির্বাচনে কাজ করছি, এ কারনে যদি আমার দলীয় পদ স্থগিত করা হয়তাতে আমার আপত্তি নেই,
যারা আমার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছেন আমি তাদের শুভেচছা জানাই, পদপদবী না থাকলেও যতদিন বেঁচে থাকবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পতাকাতলে নিবেদীত হয়ে কাজ করবো

 

এনএএন টিভি 

Share this news as a Photo Card