রাতে ব্যালট বাক্স ভরে রাখা বিষয়ে যে তথ্য দিলেন রিজভী

একতরফা নির্বাচনেও আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

. তিনি বলেন, ‘আজ সেই একতরফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটকেন্দ্রে কোনো ভোটার নেই। এ নির্বাচনে জনগণ যায়নি।’

রবিবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় দিকে কুর্মিটোলা বাসস্ট্যান্ডে মিছিল শেষে এ মন্তব্য করেন তিনি।

ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ডাকা হরতাল সফলে এ মিছিল বের করেন তিনি। এ সময় স্থানীয় নেতাকর্মীরা রিজভীর সঙ্গে মিছিল করেন।

মিছিলে উপস্থিত ছিলেন,

কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম,

যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জাকির হোসেন সিদ্দিকীসহ অনেকে। রিজভী বলেন,

আতঙ্কে আওয়ামী লীগের নেতাকর্মীরা গভীর রাতে ব্যালটে সিল মেরে রেখেছে। এর কারণ তারা অবৈধভাবে ক্ষমতায় আছে। 

সবশেষে বিএনপির আন্দোলন চলছে চলবে উল্লেখ করে রিজভী দেশবাসীকে আজকের হরতাল সফল করার আহ্বান জানান।

আরও পড়ুন :

 

এনএএন টিভি

Share this news as a Photo Card