হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মির্জা ফখরুল

চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে থেকে বাসায় ফেরেন তিনি।

মঙ্গলবার রাতে শারীরিকভাবে অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফেরেন বিএনপি মহাসচিব। পরে রাত পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে অংশ নেন তিনি। বৈঠকের পর অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, থাইল্যান্ডে চোখের চিকিৎসা শেষে মির্জা ফখরুল মঙ্গলবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে রাত ১১টা পর্যন্ত গুলশানে বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে অসুস্থ হয়ে পড়লে তাকে রাত ১টার দিকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

এনএএন টিভি