জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন নেছা মুজিব এর কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে শান্তি ও উন্নয়ন সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ।
বুধবার (১৮ অক্টোবর) বিকেলে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশ পালিত হবে। এ দিন বিকেল ৩টায় এ শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু হবে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেইট অনুষ্ঠিতব্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে
যোগ দেওয়ার কথা রয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের।
সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী।
এতে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান,
সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও মহানগর নেতারা।
আরও পড়ুন :
- গায়ক নোবেলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ
- সাহিত্যে অবদানের জন্য অ্যাওয়ার্ড পেলেন ডিএমপি কমিশনার
- ‘জেসমিনের মৃত্যু নিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটির প্রতবেদন অস্পষ্ট,
- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণ, দগ্ধ ৫
- অর্থ আত্মসাতের মামলায় সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসারের ১৭ বছরের কারাদণ্ড
- উত্তরায় সাইদ গ্রান্ড সেন্টারে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ২৪ ইউনিট
- ‘রিজার্ভ নিয়ে এত চিন্তার কিছু নেই, গোলায় যতক্ষণ খাবার আছে’ : প্রধানমন্ত্রী

Comments are closed.