জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার গোল্ডেন জুবিলি ফেস্টিভেল

জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার গোল্ডেন জুবিলি ফেস্টিভেল সিডনির কেমসি ওরিওন ফাংসন সেন্টারে জাকজমক ভাবে সম্পন্ন হয়েছে। গত ২ অক্টোবর (রবিবার) অনুষ্ঠিত এই জুবিলিতে বিভিন্ন সিটি কাউন্সিলর, সিডনির বিভিন্ন গন্যমান্য বক্তিবর্গ, সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল টেলিঅস মিউজিকের সহযোগিতায় বাংলাদেশের দুইজন খ্যাতিমান শিল্পী ভয়েস অব মাইলস এর সাফিন আহমেদ ও সামিনা চৌধুরীর এবং ডিজে রাহাতের পরিবেশনা। স্থানীয় শিশু কিশোরদের নাচ-গান দিয়ে অনুষ্ঠান শুরুর পর স্পন্সরদের সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সোহেল ইকবাল এবং সাধারণ সম্পাদক জাকির আলম লেনিন। অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় কাউন্সিলর কার্ল সালেহ। স্পন্সরদের পক্ষে বক্তব্য রাখেন টেলিঅসের প্রতিষ্ঠাতা এবং সিইও প্রকৌশলী জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন তাফতুন নাইম নিতু, হেমা যোয়ার্দার ও পলি ফরহাদ। অনুষ্ঠান স্থলে বিভিন্ন ধরনের কাপড়, জুয়েলারি এবং খাবারের দোকান ছিল।
অনুষ্ঠানটি সামিনা চৌধুরীর সুর মুর্ছনা ও সাফিন আহমেদের গান এবং তালের ঝঙ্কার এবং ডি জে রাহাতের ড্রামের উন্মাদনায় দর্শকদের সমবেত গান আর নাচের মধ্য দিয়ে শেষ হয়। গোল্ডেন জুবিলি উৎসবটি ওয়ালী পার্কে হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার পূর্বাভাসের কারণে ওরিওন ফাংসন সেন্টারে স্থানান্তর করা হয়।

উপস্থিত ছিলেন জিয়া ফোরামের প্রধান উপদেষ্টা ড. প্রোফেসর হুমায়ের চৌধুরী রানা, হায়দার আলী, আশরাফুল আলম রনি, মিতা কাদরী, সাদ সামাদ, মোসতাফিজুর রহমান লাভু, মিজানুর রহমান, সালমা রহমান প্রমুখ।

Share this news as a Photo Card