এমএলএস অল-স্টার ম্যাচে না খেলায় নিষিদ্ধ হওয়ার শঙ্কায় মেসি

এ বছর মেজর লিগ সকারে (এমএলএস) অল-স্টার গেম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) অস্টিনের কিউ২ স্টেডিয়ামে মেক্সিকোর লিগা এমএক্স অল-স্টারস দলকে ৩-১ গোলে হারিয়েছে এমএলএস অল-স্টারস। এই ম্যাচে খেলার কথা ছিল ইন্টার মায়ামির তারকা লিওনেল মেসির। তবে শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নেন এই আর্জেন্টাইন।

এমএলএসের নিয়ম অনুযায়ী, যেসব খেলোয়াড়কে এই ম্যাচের জন্য বাছাই করা হয়েছে, চোটের মতো যৌক্তিক কারণ ছাড়া তাদের কেউ না খেললে শাস্তি পেতে হবে। ইন্টার মায়ামি থেকে মেসির সঙ্গে জর্ডি আলবাও সুযোগ পেয়েছিলেন এই ম্যাচের এমএলএস অল-স্টারস দলে।

মেসি অল স্টার ম্যাচে না খেলায় শাস্তির মুখে পড়তে পারেন। এমএলএসের নিয়ম অনুযায়ী, কোনো ফুটবলার চোটে না পড়েও অল স্টার ম্যাচে অংশ না নিলে পরবর্তী একটি লিগ ম্যাচে তাকে নিষেধাজ্ঞা ভোগ করতে হয়। এখন পর্যন্ত মেসির কোনো চোটের কথা ক্লাব বা কর্তৃপক্ষ নিশ্চিত করেনি। ফলে আগামী শনিবার এফসি সিনসিনাটির বিপক্ষে ম্যাচে মেসিকে নিষিদ্ধ হতে হতে পারে।

চলতি মৌসুমে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতাদের একজন মেসি। অল স্টার ম্যাচে তার না থাকা যেমন ভক্তদের হতাশ করেছে, তেমনি আসন্ন ম্যাচে নিষেধাজ্ঞা দলকেও চাপের মুখে ফেলতে পারে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের টেক্সাসে শুরু হবে এমএলএস অল স্টার বনাম লিগা এমএক্স অল স্টারদের মধ্যকার বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card