ওয়ানডে বিশ্বকাপে কে কার প্রতিপক্ষ জানা যায় নি এখনও

চলতি বছরের শেষে ভারতের মাটিতে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। তবে দিনক্ষণ গণনা শুরু হয়নি এখনও, জানা যায়নি কবে কে কার প্রতিপক্ষ তবুও বাড়ছে উত্তেজনা।

টাইগারদের ওয়ানডে বিশ্বকাপের পাঁচ মাস বাকি থাকলেও এখন থেকেই চলছে বিশ্লেষণ।

নিজেদের ক্রিকেট ইতিহাসের সম্ভাব্য সেরা দল নিয়েই এবার ভারতের বিমান ধরবে বাংলাদেশ।

তবে কারা থাকছেন সেই দলে, কারা পড়ছেন বাদ, বিশ্বকাপ দল নিয়ে মন্তব্য করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

বিশ্বকাপের আগে টাইগারদের একাধিক সিরিজ রয়েছে। তবে এর আগে ঘরের মাঠে হতে যাওয়া আফগানিস্তান সিরিজের দলকেই বিশ্বকাপের দল ভাবছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।

শুক্রবার নিজের বাসায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন প্রধান নির্বাচক। তিনি বলেন,

‘তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। আমাদের পরপর সিরিজ রয়েছে। আমরা এই সিরিজগুলো নিয়েই এগোচ্ছি। সেরা একটি দল তৈরির জন্য। ’

‘আমাদের কিন্তু ২৪ জনের একটা পুল আছে। যেখানে সোহানসহ আরও অনেক ক্রিকেটার আছে। যাকে যখন দরকার পড়ে তখন তাকে নেয়া হয়েছে।

আমাদের পুলের ক্রিকেটারদের কাউকে কিন্তু চোখের আড়াল করা হয়নি।

তাই চিন্তার কোনো কারণ নেই। এটা ন্যাশনাল পুল, পুলের মধ্যে আছে যখন চোখের আড়াল হয়নি। ’

আগামী ১৪ জুন মিরপুরে টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশ আফগানিস্তান সিরিজ। এক মাত্র টেস্টের পর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে দুই দল।

আরও পড়ুন :

এনএএন টিভি