ধোনি আরও পাঁচ বছর খেলতে পারবে: মাইক হাসি

চলতি আইপিএলের শুরু থেকেই চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে চলছে জল্পনা। ধোনি একবার বলেছিলেন যে তিনি সিএসকে ভক্তদের সামনে তার শেষ আইপিএল খেলতে চান।

এমন পরিস্থিতিতে এই রঙিন লিগ যখন তার পুরনো ফর্ম্যাটে ফিরেছে, তখন ধোনির অবসরের আলোচনা শুরু হয়েছে সর্বত্র।

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচের আগে দলের ব্যাটিং কোচ এবং সাবেক সিএসকে ক্রিকেটার মাইক হাসি এই বিষয়ে বলেন,

‘সে আরও পাঁচ বছর খেলতে পারে। সে ভালো ব্যাটিং করছে এবং তার খেলায় কঠোর পরিশ্রম দেখা যাচ্ছে। ছক্কা মারার ক্ষমতা আছে তার।

যতদিন তিনি খেলা উপভোগ করছেন এবং দলের জন্য অবদান রাখছেন, ততদিন তার খেলা উচিত। আর পাঁচ বছর তার না খেলার কোনও কারণ নেই।’

এদিকে ধোনি আইপিএলের শুরু থেকেই হাঁটুর ইনজুরিতে ভুগছিলেন। এই ইনজুরির কারণে তাকে অনেকবার মাঠে লড়াই করতে দেখা গেছে।

ধোনির ইনজুরি প্রসঙ্গে হাসি বলেন, এই ইনজুরির কারণে ধোনি খুব কম ব্যাট করতে নামছেন।

এছাড়া অস্ট্রেলিয়ার এই সাবেক ক্রিকেটার বলেন,

‘এটা স্পষ্ট যে শেষ কয়েক ওভারেই তিনি নামতে চান। তার হাঁটু ১০০ শতাংশ ফিট নয় এবং সে কারণেই তিনি ১০ নম্বর, ১১ নম্বর বা ১২ তম ওভারে খেলতে আসেন না।

তাকে যাতে দ্রুত রান করতে না হয় সে কারণেই তিনি এটি করেন, কারণ এটা তার হাঁটুতে চাপ সৃষ্টি করবে।’

হাসি যোগ করে বলেন,

‘তিনি যতক্ষণ সম্ভব ব্যাট করতে আসা এড়িয়ে চলেন যাতে ইনিংসের শেষে দ্রুত খেলতে পারেন। তিনি শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অজিঙ্কা রাহানে, অম্বাতি রায়ডুর উপর অনেক বিশ্বাস রেখেছেন।’

অন্যদিকে, চিপকে কেকেআরের বিপকে হারার পর, মাঠে প্রদক্ষিণ করার সময় তার হাঁটুতে বরফের প্যাক ছিল। এ নিয়ে হাসি বলেন,

‘প্রতিটি মাঠে দর্শকদের কাছ থেকে আমরা দারুণ সমর্থন পেয়েছি। এমএস একজন কিংবদন্তি এবং এমন পরিবেশে খেলার সুযোগ আপনি প্রতিদিন পান না।’

আরও পড়ুন :

এনএএন টিভি