নতুন তারিখ ঘোষণা মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত

অনিবার্য কারণবশত আগামী বৃহস্পতিবারের (২৫ মে) দাখিলের উচ্চতর গণিত (তত্ত্বীয়) পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

একইসঙ্গে গত ১৪ মে ঘূর্ণিঝড় মোখায় স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে ২০২৩ সালের দাখিল পরীক্ষা বৃহস্পতিবারের ২৫ মে অনুষ্ঠিতব্য উচ্চতর গণিত

(তত্ত্বীয়) বিষয়ের (বিষয় কোড-১১৫) পরীক্ষা একযোগে দেশের সব কেন্দ্রে স্থগিত করা হলো।

এছাড়া পূর্বে স্থগিতকৃত ১৪ মে এর স্থগিত হওয়া পরীক্ষা আগামী ২৭ মে শনিবার ইংরেজি প্রথম পত্র অনুষ্ঠিত হবে।

আর ২৫ মে এর স্থগিত হওয়া উচ্চতর গণিত (তত্ত্বীয়) পরীক্ষা ২৮ মে রোববার অনুষ্ঠিত হবে।

প্রতিদিন সকাল ১০ টা থেকে ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card