সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী না হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপিদলীয় টানা দুবারের মেয়র আরিফুল হক চৌধুরী।
শনিবার (২০ মে) বেলা সাড়ে তিনটার দিকে সিলেট রেজিস্টারি মাঠে অনুষ্ঠিত নাগরিক সভায় তিনি এ ঘোষণা দেন।
এর আগে, নগরের কুমারপাড়ায় নিজ বাসভবন থেকে পদযাত্রা করে শাহজালাল (রহ.)-এর মাজারে যান। এ সময় তাঁর সামনে দুই শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেয়।
মেয়রের সঙ্গে পদযাত্রায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অংশ নিতে দেখা গেছে।
মাজার জিয়ারত শেষে পদযাত্রা করে বেলা ৩টা ২২ মিনিটে তিনি রেজিস্টারি মাঠে পৌঁছান।
সমাবেশস্থলে পৌঁছানোর পর উপস্থিত জনতা হাততালি ও স্লোগান দিয়ে মেয়র আরিফুলকে স্বাগত জানান। এ সময় বিভিন্ন বয়সী মানুষ ‘আরিফুল হক চৌধুরীকে আবার মেয়র হিসেবে দেখতে চাই’ বলে স্লোগান দিতে থাকেন।
এর আগে, ১ মে শ্রমিক দিবসের সভায় বক্তব্য দেওয়ার সময় মেয়র আরিফুল আজ (২০ মে) প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত জানানোর কথা বলেছিলেন।
সেই হিসেবে তিনি আজ সিটি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, সিলেট সিটি নির্বাচনের ভোট হবে আগামী ২১ জুন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৩ মে।
মনোনয়নপত্র বাছাই ২৫ মে ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ জুন। ২ জুন প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন।
আরও পড়ুন :
- রাজধানীতে পিকআপ ভ্যানের চাপায় নারীর মৃত্যু
- আড়াইহাজারে আচরণবিধি মানছেন না প্রার্থীরা
- নোবেলের তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন
- নিখোঁজ হওয়ার একদিন পর মিলল গৃহবধূর মরদেহ
- নেত্রকোনায় চিরকুটসহ প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার
- নিখোঁজ হওয়ার একদিন পর মিলল গৃহবধূর মরদেহ
- আম পরিবহনকারী ‘ম্যাংগো স্পেশাল ট্রেন‘ চালু হয়নি আজও
- মৌলভীবাজারে বগি লাইনচ্যুত: ৪ ট্রেনের যাত্রা বাতিল
- এক নারী এয়ার হোস্টেসের কারণে মাদকাসক্ত নোবেল
- পেঁয়াজ ও মহিষের মাংস আমদানি করা পণ্য ছাড় দিতে পারেনি
- মানিকগঞ্জে একটি পরিবারকে একঘরে করায় গ্রেফতার ৫
- নড়াইল এ কৃষকের কপালে চিন্তার ভাঁজ
- শাকিবের পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুললেন বুবলী!
- নিষিদ্ধ হলেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ!
- নিউ ক্যালিডোনিয়ায় ৭.১ মাত্রার ভূমিকম্প
- কাউন্টি’র অভিষেক ম্যাচেই বাংলাদেশি আরাফাতের বাজিমাত
- সুপ্রিমকোর্ট রায় দেয়ার পরও চলছে না ‘দ্য কেরালা স্টোরি’
- ওয়ানডে বিশ্বকাপে কে কার প্রতিপক্ষ জানা যায় নি এখনও
- রাষ্ট্রীয় খরচে হজে যাচ্ছেন ২৩ জন
