রাজধানীতে পিকআপ ভ্যানের চাপায় নারীর মৃত্যু

রাজধানীতে ডাক্তার দেখাতে এসে পিকআপ ভ্যানের চাপায় মোছা. ফরিদা বানু (৭০) নামে এক নারী নিহত হয়েছেন।

শনিবার (২০ মে) বেলা ১১টার দিকে খিলগাঁও নবীনবাগ মৌলভীরটেকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের ছেলে মনির হোসেন জানান,

‘আমার মা গতকাল গ্রামের বাড়ি থেকে চিকিৎসার জন্য ঢাকায় ভাগনির বাসায় আসে।

ঢাকায় একটি হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য মায়ের সিরিয়াল নেওয়া হয়।

আজ সকালে হাসপাতালে রিকশাযোগে যাওয়ার পথে তাদের রিকশাকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে মা পড়ে যায়। পরে ওই পিকআপ ভ্যান আমার মাকে চাপা দেয়।’

মনির হোসের আরও জানান,

পথচারীরা মাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমাদের বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার জালালপুর গ্রামে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,

‘মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card