লালমনিরহাটের পাটগ্রামে নিখোঁজ হওয়ার একদিন পর রেললাইনে পড়ে থাকা তুলসী রানী (৪৭) নামে এক মানসিক ভারসাম্যহীন গৃহবধূর খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৩ মে) সকালে বুড়িমারী লালমনিরহাট রেলরুটের পাটগ্রাম উপজেলার কবরস্থান নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা।
মৃত গৃহবধূ তুলসী রানী উপজেলার জোংরা ইউনিয়নের ডাঙ্গারপাড় এলাকার সুবল চন্দ্রের স্ত্রী।
মৃতের পরিবার ও স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন তুলসী রানীকে চিকিৎসা করিয়েও সুস্থতা করতে পারেনি তার পরিবার। প্রায় মাঝেমধ্যে বাড়ি ছেড়ে নিখোঁজ হয়ে আবার ফিরে আসতেন।
শুক্রবার (১৯ মে) বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি তুলসী রানী। শনিবার সকালে স্থানীয়রা রেল লাইনে ট্রেনে কাটাপড়া তুলসী রানীর খণ্ডিত মরদেহ দেখে পরিবারকে খবর দেয়। পরে তারা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক জানান, বিষয়টি লালমনিরহাট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।
আরও পড়ুন :
- ঢাকায় ধারণক্ষমতার ছয়গুণ বেশি যানবাহন
- দামি পণ্য আমদানি চট্টগ্রাম বন্দরে কম শুল্কের আড়ালে
- এক নারী এয়ার হোস্টেসের কারণে মাদকাসক্ত নোবেল
- রাশিয়াকে টুকরো টুকরো করতে চায় পশ্চিমারা: পুতিন
- মৌলভীবাজারে বগি লাইনচ্যুত: ৪ ট্রেনের যাত্রা বাতিল
- সুপ্রিমকোর্ট রায় দেয়ার পরও চলছে না ‘দ্য কেরালা স্টোরি’
- ওয়ানডে বিশ্বকাপে কে কার প্রতিপক্ষ জানা যায় নি এখনও
- আম পরিবহনকারী ‘ম্যাংগো স্পেশাল ট্রেন‘ চালু হয়নি আজও
- পেঁয়াজ ও মহিষের মাংস আমদানি করা পণ্য ছাড় দিতে পারেনি
- কাউন্টি’র অভিষেক ম্যাচেই বাংলাদেশি আরাফাতের বাজিমাত
