সুপ্রিমকোর্ট রায় দেয়ার পরও চলছে না ‘দ্য কেরালা স্টোরি’

পশ্চিমবঙ্গে সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সঠিক বিচারের আশায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন ছবি নির্মাতারা। অবশেষে গত বৃহস্পতিবার ছবি প্রদর্শনের নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ দেয় সুপ্রিমকোর্ট ।

কিন্তু সুপ্রিমকোর্ট রায় দেওয়া সত্ত্বেও রাজ্যের কোনো হলে চলছে না এই ছবি। কলকাতায় গিয়ে হতাশ হলেন পরিচালক।

সংবাদ সম্মেলনে এ দিন ভোরবেলা মুম্বাই থেকে কলকাতায় যান সুদীপ্ত সেন ও অভিনেত্রী আদা শর্মা। কিন্তু সেখানে গিয়ে হতাশ হন। তার কণ্ঠে ঝরে পড়ল খেদ। তিনি বলেন,

‘আমি আর আদা রাজনীতিবিদ নই। আমরা অন্যকিছু জানি না । নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরও কেন কোনো হলে দেখানো হচ্ছে না ছবিটি? দেখে হতাশ হলাম।’

সম্প্রতি বক্স অফিস কালেকশনের দিক থেকে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির থেকে এগিয়ে আদা শর্মার এই ছবি। এর মধ্যেই আয় করেছে ১৫০ কোটি রুপি।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card