বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ডিবির লালবাগ বিভাগের ডিসি মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,
‘নোবেলকে গ্রেফতারের বিষয়ে দুপুর ১২টায় বিস্তারিত কথা বলবেন ডিবির যুগ্ম কমিশনার মো. হারুন-অর-রশিদ। এর বেশি তিনি জানাতে চাননি।’
প্রসঙ্গত, এর আগে অনুষ্ঠানে না গিয়ে এক লাখ ৭২ হাজার টাকা অগ্রিম নিয়ে প্রতারণার অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় মামলা হয়।
জানা যায়, ১৬ মে শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রতিনিধি মো. সাফায়েত ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
গত ১৭ মে আদালত এই মামলার এজাহার গ্রহণ করে আগামী ৯ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে,
‘গত ২৮ এপ্রিল শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রথম পুনর্মিলনীর আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মাইনুল আহসান নোবেলের সঙ্গে মোট ১ লাখ ৭৫ হাজার টাকায় কথা চূড়ান্ত হয়।
পরবর্তী সময়ে নোবেলকে বিভিন্ন সময়ে ব্যাংক অ্যাকাউন্টেসহ সর্বমোট ১ লাখ ৭২ হাজার টাকা দেওয়া হয়। তবে অনুষ্ঠানে না গিয়ে তিনি প্রতারণা করে এই অর্থ আত্মসাৎ করেন।
আরও পড়ুন :
- ভারত দুই হাজারের নোট বাতিল করল এবার!
- আওয়ামী লীগ থেকে স্বামীর বহিষ্কার চেয়ে স্ত্রীর আবেদন
- কর্মী নিয়োগে অনিয়ম; মালয়েশিয়ায় দুই কর্মকর্তাকে অব্যাহতি
- ‘অর্থমন্ত্রী মুহিত’র সফলতা সম্ভব হয়েছিলো বঙ্গবন্ধুকন্যার জন্যই’
- রাজধানীতে ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৯
- রাজধানীতে ছাদ থেকে পড়ে মাদরাসা ছাত্রের মৃত্যু
- চবির ‘এ’ ইউনিটে পাসের হার ৪৫ শতাংশ
- গত নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগের জবাবে যা বললেন জয়
- কুষ্টিয়া হরিপুরে জুয়া খেলা নিয়ে সংঘর্ষে নিহত ২
- ২০টি অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়-বৃষ্টির আভাস
- গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ; পরীক্ষার্থী ৯৬৪৩৫
- ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত
- চীনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১১ জনের
- সিদ্ধিরগঞ্জে হাত-পা এক গৃহবধূর বাঁধা মরদেহ উদ্ধার
- নারায়ণগঞ্জে লাইসেন্সবিহীন শতাধিক ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার
- ৮বছর প্রেমের পর অবশেষে বিয়ের পরিকল্পনায় বনি-কৌশানী
- ভুয়া আইডি খুলে সমকামি তরুণদের অপহরণ করছে এক চক্র!
- হাতিরঝিল ব্রিজের পাশে পড়ে ছিলো অজ্ঞাত বৃদ্ধার মরদেহ
- হযরত শাহজালাল বিমানবন্দরে ২৫ কোটি টাকার স্বর্ণ জব্দ
- অজানা অভিশাপে যে গ্রামের মানুষ-পশু সবাই দৃষ্টিহীন!
- শিশুর প্রশংসা করে যখন বিপাকে পড়লেন অমিতাভ বচ্চন!
- কান উৎসবে গিয়ে নিজেকে যখন ট্রল করলেন সারা আলী
