হাঁটুতে কাচের টুকরা বিঁধায় অস্ত্রোপচার করালো অনিন্দিতা!

হাঁটুতে কাচের টুকরা ঢুকে আহত ছোটপর্দার অভিনেত্রী অনিন্দিতা রায় চৌধুরী। অসহ্য যন্ত্রণায় গত বৃহস্পতিবার অস্ত্রোপচার হলো তার।

ভারতীয় টেলিভিশনের পর্দায় বেজায় জনপ্রিয় অনিন্দিতা। ‘এক্কাদোক্কা’, ‘গুড্ডি’ থেকে শুরু করে ‘ধূলিকণা’, ‘দেশের মাটি’র মতো বহু জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। ছোটপর্দার সেই অতি পরিচিত নায়িকাকেই হাসপাতালে ছুটতে হল সম্প্রতি।

মাস চারেক আগে হাঁটুতে ঢুকেছিল কাচের টুকরা। ঘুণাক্ষরেও বুঝতে পারেননি অনিন্দিতা। তবে দিন কয়েক আগেই অসহ্য যন্ত্রণা পায়ে। হাঁটতে গেলেই ব্যথা করছে। প্রায় পা ফেলতে পারছিলেন না!

অবশেষে ডাক্তার দেখাতে হয় অভিনেত্রীকে। এরপরই চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচার করান অনিন্দিতা। আপাতত ১৫ দিন পুরোপুরি বিশ্রামে থাকতে হবে তাকে।

সামাজিক মাধ্যমে হুইল চেয়ারে বসা ছবি শেয়ার করে অনিন্দিতা রায়চৌধুরী লেখেন,

‘কয়েকদিন যেহেতু পা কম চলবে, তাই মুখ বেশি চলবে।’

ভারতীয় সংবাদমাধ্যের কাছে অনিন্দিতা রায়চৌধুরী জানান,

‘১৫ দিন বাদে সেলাই কাটবে। ততদিন সাবধানে থাকতে হবে। এর মাঝেই ‘এক্কাদোক্কা’র সেটে ফিরতে পারেন তিনি।’

আরও পড়ুন :

এনএএন টিভি