সৌদি আরবে বাংলাদেশি যুবকের আত্মহত্যা!

সৌদি আরবে গলায় ফাঁস দিয়ে বাংলাদেশি যুবক সাদ্দাম হোসেন (২৯) আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১৯ মে) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার সময় সৌদি আরবের নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সাদ্দাম হোসেন চট্টগ্রামের মিরসরাইয়ের ওচমানপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর মরগাং এলাকার বনাই মেম্বার বাড়ির দিল মোহাম্মদ বনাইয়ের ছোট ছেলে।

ঘটনার বর্ণনা দিয়ে সাদ্দামের ভাগিনা আকবর বাদশা রিংকু ভূঁইয়া বলেন,

‘পরিবারের আর্থিক অবস্থা দূর করার জন্য ৩-৪ বছর আগে আমার মামা সৌদি আরবে পাড়ি জমান।

সেখানে বাংলাদেশি এক কোম্পানির আন্ডারে ওয়েলডিং (ওয়ারলিং) কাজ করত। আমার মামার (সাদ্দাম) সঙ্গে ফরিদপুরের একটা মেয়ের দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল।

শুক্রবার বিকেলে নানাকে ফোন দিয়ে বলে ওই মেয়েটার বাড়িতে যাওয়ার জন্য।

আমার খালারা যেতে নিষেধ করায় এটা নিয়ে ঝগড়া হয়েছিল। রাতে খবর পাই যে মামা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।’

তিনি আরও বলেন,

‘ছেলের মৃত্যুর খবর শুনে বাবা-মা দুজনে অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে সাদ্দামের লাশ সৌদি আরবের পুলিশ হেফাজতে রয়েছে। লাশ দেশে আনার প্রস্তুতি চলছে।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে ওচমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল হক বলেন,

‘এই বিষয়ে আমাকে কেউ জানায়নি। বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি।’

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card