বাগেরহাটের ফকিরহাটে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ শেখ নামে চৌদ্দ মাসের এক শিশু মারা গেছে।
শনিবার (২০ মে) দুপুরের দিকে উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের কামটা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আব্দুল্লাহ শেখ উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের কামটা গ্রামের কামাল শেখের ছেলে।
ঘটনার বর্ণনা দিয়ে পুলিশ ও মৃতের পরিবার জানান,
‘শনিবার দুপুর ১টার দিকে শিশু আব্দুল্লাহ শেখ অন্য শিশুদের সাথে নিজ বাড়ির উঠানে খেলছিল।
খেলার কোনো এক সময় বাড়ির পুকুরের পানিতে সে পড়ে যায়। পরিবারের লোকজন টের পেয়ে শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষনা করেন। ঘটনার সময় শিশুটির মা ঘরে রান্না করছিল বলে জানিয়েছেন স্বজনরা।
খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে শিশুটির মরদেহ উদ্ধার করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মুহাইমিন আব্দুল্লাহ জানান,
‘ওই শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তার পরিবার। তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন শিশুটি পুকুরের পানিতে ডুবে মারা গেছে।’
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান এ তথ্য নিশ্চত করে জানান,
‘আইনী প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
আরও পড়ুন :
- গাজীপুরে কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু!
- প্রান্তিক খামারিদের তারা জিম্মি করছে: বিপিএ
- সৌদি আরবে বাংলাদেশি যুবকের আত্মহত্যা!
- আন্তর্জাতিক বাজারে দুই সপ্তাহে সর্বনিম্ন দরে স্বর্ণ
- সিটি নির্বাচনে প্রার্থী না হওয়ার ঘোষণা দিলেন আরিফুল
- নগ্ন হয়ে ঘরে ঢুকে চুরি করছে কিশোর-যুবকরা
- বিসিএস ট্রেড ক্যাডার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
- রাজধানীতে পিকআপ ভ্যানের চাপায় নারীর মৃত্যু
- আড়াইহাজারে আচরণবিধি মানছেন না প্রার্থীরা
- নোবেলের তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন
- নিখোঁজ হওয়ার একদিন পর মিলল গৃহবধূর মরদেহ
- নেত্রকোনায় চিরকুটসহ প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার
- নিখোঁজ হওয়ার একদিন পর মিলল গৃহবধূর মরদেহ
- আম পরিবহনকারী ‘ম্যাংগো স্পেশাল ট্রেন‘ চালু হয়নি আজও
- মৌলভীবাজারে বগি লাইনচ্যুত: ৪ ট্রেনের যাত্রা বাতিল
- এক নারী এয়ার হোস্টেসের কারণে মাদকাসক্ত নোবেল
- পেঁয়াজ ও মহিষের মাংস আমদানি করা পণ্য ছাড় দিতে পারেনি
- মানিকগঞ্জে একটি পরিবারকে একঘরে করায় গ্রেফতার ৫
- নড়াইল এ কৃষকের কপালে চিন্তার ভাঁজ
- শাকিবের পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুললেন বুবলী!
