তারুণ্যের উৎসব উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মোবারকপুর ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার আয়োজনে সোমবার বিকেলে মোবারকপুর উচ্চ বিদ্যালয় মাঠে তারুণ্যের উৎসব উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় যে দল দুটি অংশগ্রহণ করে মোবারকপুর ফুটবল দল বনাম রাণীবাড়ি চাঁদপুর ফুটবল দল। খেলা নির্ধারিত সময়ে কোন দল গোলের মুখ দেখতে না পেয়ে খেলাটি খেলা পরিচালক সমাপ্ত করে। পরে ট্রাইব্রেকারের মাধ্যমে ৪-৫ গোলের ব্যবধানে মোবারকপুর চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহার আলী। সমাজসেবক মোঃ অলিউর রহমার মিঞার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল হক হায়দারী শহিদ মিঞা, মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহামুদুল হক হায়দারী (মাহমুদ মিঞা), মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ হোসেন রুবেল, পল্লী চিকিৎসক আব্দুল হাকিম টুলুসহ অন্যরা।
এনএএন টিভি / মোঃ আহসান হাবীব
