জমে উঠেছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মাঝে চলমান টি-টোয়েন্টি সিরিজ। ১–১ সমতায় থাকা সিরিজের শেষ ম্যাচটি হবে অলিখিত ফাইনাল, ১৬ আগস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর তিনদিন পরই দুই দল নামবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। যার জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ইনজুরির ওয়ানডে স্কোয়াড থেকে ছিটকে গেছেন মিচেল ওয়েন, ল্যান্স মরিস ও ম্যাথু শর্ট।
এদিকে, অবশিষ্ট টি-টোয়েন্টি ম্যাচের স্কোয়াডেও ছিলেন ওয়েন। কিন্তু দ্বিতীয় ম্যাচে কাগিসো রাবাদার বলে হেলমেটে লাগার পর তিনি কনকাশন রীতিতে মাঠ ছেড়েছিলেন। যার জন্য তাকে অন্তত ১২ দিন মাঠের বাইরে থাকতে হবে বলে জানা গেছে। ফলে ওয়ানডেতে অভিষেক হতে আরও অপেক্ষা বাড়ছে মিচেল ওয়েনের। এ ছাড়া টি-টোয়েন্টিতে বিশ্রামে থাকা প্যাট কামিন্স, মিচেল স্টার্করা প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজেও থাকছেন না।
পেসার ল্যান্স মরিস এবং অলরাউন্ডার ম্যাট শর্টের জায়গায় ওয়ানডে স্কোয়াডে নেওয়া হয়েছে অ্যারন হার্ডি ও ম্যাট কুনেম্যানকে। আন্তর্জাতিক ম্যাচে ফেরার প্রস্তুতি নিতে থাকা মরিস পিঠের চোট ও ব্যথায় ভুগছেন। চোটের বিষয়টি মূল্যায়নের জন্য পার্থে ফিরে গেছেন তিনি। ফলে ভারতে অস্ট্রেলিয়া ‘এ’ দলের সফরেও মরিসের খেলা অনিশ্চিত। যেখানে দুই দল চারদিনের ম্যাচ খেলার কথা। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সাইড স্ট্রেইন ইনজুরিতে ভোগা ম্যাথু শর্ট এখনও সেরে উঠেননি। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেও, এবার পুরো সফরই মিস করবেন তিনি।
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা এখন ব্যস্ত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে। কেয়ার্নসে পরশু হবে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টি। টি-টোয়েন্টি সিরিজ শেষ হতে না হতেই বড্ড বেকায়দায় পড়েছে অস্ট্রেলিয়া। তিন অজি ক্রিকেটারের প্রোটিয়া সিরিজই শেষ হয়ে গেল।
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আজ এক নিশ্চিত করেছে তিন ক্রিকেটারের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যাওয়ার কথা। দুই ব্যাটার ম্যাথু শর্ট ও মিচেল ওয়েন এবং অলরাউন্ডার ল্যান্স মরিস—তিন ক্রিকেটার ভিন্ন ভিন্ন চোটে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে শর্ট পাঁজরের চোটে পড়ে ছিটকে গেছেন। ওয়েন কনকাশনের সমস্যায় পড়েছেন। মরিস ছিটকে গেছেন পিঠের চোটে পড়ে। বাদ পড়া ক্রিকেটারের বদলি নিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। তাঁদের পরিবর্তে ওয়ানডে সিরিজের দলে এসেছেন বাঁহাতি স্পিনার ম্যাথু কুনেমান, পেস বোলিং অলরাউন্ডার অ্যারন হার্ডি ও বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার কুপার কনোলি।
