আইপিএলে প্লে অফের তিনটি জায়গার লড়াইয়ে এগিয়ে যারা!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসর শেষ দিকে চলে আসলেও এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি প্লে অফের দলগুলো। লিগে পর্বের ম্যাচের শেষ সপ্তাহের লড়াই চলছে। বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স প্লে অফ নিশ্চিত করলেও বাকি তিন জায়গার জন্য হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

১৬ তম আসরের মতো জমজমাট লড়াই এর আগের অন্য আসরে দেখা যায় নি। গতকাল রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স শেষ ওভারে রোমাঞ্চে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে হারের পর জমে উঠেছে প্লে অফের লড়াই।

লখনউয়ের জয়ের পর তাদের অবস্থান তিন নম্বরে, সঙ্গে ১৫ পয়েন্ট হাতে রয়েছে কেবল একটি ম্যাচ।

অপরদিকে, চেন্নাই সুপার কিংসেরও ১৫ পয়েন্ট হাতে রয়েছে কেবল একটি ম্যাচ।

গতকাল ৫ রানের হারের পর মুম্বাই ইন্ডিয়ান্স নেমে গিয়েছে চতুর্থ স্থানে পয়েন্ট ১৪, হাতে রয়েছে একটি ম্যাচ।

অপরদিকে, পাঁচ নম্বরে অবস্থান করছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

বিরাট কোহলিদের হাতে রয়েছে আরো দুইটি ম্যাচ , বর্তমান পয়েন্ট ১২। ষষ্ঠ অবস্থানে থাকা রাজস্থান রয়েলসের পয়েন্ট ১২, হাতে রয়েছে কেবল একটি ম্যাচ।

সপ্তম স্থানে থাকা কলকাতার পয়েন্টও ১২, হাতে রয়েছে কেবল একটি ম্যাচ। অষ্টম স্থানে থাকা পাঞ্জাব কিংসের পয়েন্টও ১২, তবে তাদের হাতে রয়েছে দুইটি ম্যাচ।

এমন অবস্থায় শেষ চারে যাওয়ার বাকি তিন জায়গার দৌড়ে রয়েছে আরো সাতটি দল।

নেট রান রেটের হিসেবে ও ম্যাচ সংখ্যার দিক দিয়ে এক মাত্র দল হিসেবে নির্ভর রয়েছে কোহলির ব্যাঙ্গালুরু।

বাকি তিন দলের দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে রাখা যাচ্ছে না কোন দলকেই। কেননা একটি ম্যাচ হারলেই ছিটকে যেতে হবে প্লে অফের দৌড় থেকে।

প্রসঙ্গত, আগামী ২১ মে ব্যাঙ্গালুরু ও গুজরাট টাইটান্সের ম্যাচ দিয়ে শেষ হবে লিগ পর্বের লড়াই।

আরও পড়ুন :