আইপিএল খেলতে বিমানে করে ভারতে গেলেন মোস্তাফিজুর

আইপিএল খেলতে আজ সকাল ৮টায় ঢাকা ছেড়েছেন মোস্তাফিজুর রহমান।

তবে এই বাঁহাতি পেসার এবার ভারতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ভাড়া করা বিমানে করে।

আজ রাতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মোস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালসের খেলা।

সে ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন মোস্তাফিজ।

আরও পড়ুন: দক্ষিণি ছবি ‘দসারা’ দু’দিনেই গড়লো সর্বোচ্চ আয়ের রেকর্ড

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে বিবেচনার বাইরে থাকায় শুরু থেকেই মোস্তাফিজের আইপিএলে যোগ দেওয়াটা নিশ্চিত ছিল।

মোস্তাফিজের একাদশে থাকার সম্ভাবনাও আছে। দিল্লির বিদেশি পেসার আছেন মোস্তাফিজ ও আনরিখ নরকিয়া।

আরও পড়ুন: সরকারি অনুদানের একটি সিনেমা দেখেছেন ১২ জন দর্শক

দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের ওয়ানডে সিরিজ থাকায় নরকিয়াকে এখনই পাচ্ছে না দিল্লি।

সে ক্ষেত্রে একাদশে মোস্তাফিজের থাকার সম্ভাবনা বেশি।

সাকিব আল হাসান ও লিটন দাস এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন।

আরও পড়ুন: দেশের বিভিন্ন জায়গায় ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা

তবে শুরু থেকে তাঁদের দুজনকে পাচ্ছে না কলকাতার ফ্র্যাঞ্চাইজিটি।

কারণ আইপিএল খেলতে বিসিবির কাছে অনাপত্তিপত্র চেয়েছেন সাকিব, মোস্তাফিজ ও লিটন।

আয়ারল্যান্ডের বিপক্ষে আগামী ৪ এপ্রিল শুরু হতে যাওয়া একমাত্র টেস্ট খেলে দুজনের আইপিএলে যোগ দেওয়ার কথা।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসানও।

আরও পড়ুন: রমজানে তরমুজে আগুন, ছোঁয়া যাচ্ছে না বেগুন

গতকাল (৩১ মার্চ) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ শেষে তিনি বলেছেন, ‘আমি না খেলার কোনো কারণ দেখি না। ইনজুরিতে তো নেই। তাহলে খেলবে না কেন?’

Share this news as a Photo Card