আইসিসি থেকে দুঃসংবাদ পেলেন সাকিব

অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে দীর্ঘ সময় শীর্ষে থাকা সাকিব যেন হারিয়ে যেতে বসেছেন। চলতি বছরেও র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা সাকিব টুর্নামেন্ট শেষ করতে করতে এখন র‍্যাঙ্কিংয়ের ছয় নম্বরে। মূলত বিশ্বকাপে বাজে ফর্মের প্রভাবে এভাবে নিচে নেমে গেছেন বাংলাদেশের এই সাবেক অধিনায়ক।

এদিকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ব্যাটসম্যানদের এক নম্বর জায়গা হারিয়েছেন ভারতীয় তারকা ব্যাটার সূর্যকুমার যাদব। এই ব্যাটসম্যানকে সরিয়ে শীর্ষে উঠেছেন অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেড। সুপার এইটে ভারতের বিপক্ষেই ৭৬ রানের ইনিংস খেলে ৪ ধাপ এগিয়েছেন তিনি।

 

বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের আদিল রশিদ। অলরাউন্ডারদের তালিকায় আবারও শীর্ষে উঠেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

 

অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সাকিব শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজে পারফর্ম করায় শীর্ষ স্থান থেকে পাঁচে নেমে গিয়েছিলেন। এরপর নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে পারফর্ম করে দুই ধাপ এগোলেও সুপার এইটে পারফর্ম করতে ব্যর্থ হওয়ায় (৩ ম্যাচে ১৯ রান ও ১ উইকেট) এখন আবার পিছিয়েছেন ৩ ধাপ।

এনএএন টিভি

 

Share this news as a Photo Card