এরপর কতজনই এলো-গেল। কিন্তু ম্যানইউয়ের দুর্দশা আর কাটল না। ফার্গুসনের রেখে যাওয়া সেই অপ্রতিরোধ্য ম্যানইউ কেবলই তাদের ঐতিহ্য আঁকড়ে ধরে বেঁচে আছে। বর্তমান কোচ রুবেন আমোরিমও ইউনাইটেডের ভাগ্য বদলাতে পারছেন না। ১০ মাস পেরিয়ে গেলেও এখনো দলটা গোছাতেই পারেননি তিনি।
সবশেষ ম্যানচেস্টার ডার্বিতে সিটির কাছে অসহায় আত্মসমর্পণের পর ম্যানচেস্টার ইউনাইটেড কোচ আমোরিমকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে। কোচের ওপর থেকে সমর্থকরাও তাদের আস্থা হারিয়ে ফেলতে শুরু করেছেন। বিবিসির দ্য ওয়েইন রুনি শোতে ক্লাবের এই অবস্থা নিয়ে বেশ হতাশাই প্রকাশ করলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা ওয়েইন রুনি।
রুনি বলেন, ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এবং খেলোয়াড়দের আমি সবসময়ই সমর্থন করি। কিন্তু ক্লাবটা এখন সেই অবস্থাতে নেই। আমরা কোনো উন্নতি দেখতে পাচ্ছি না। আমাদের জন্য এটা ভয়ঙ্কর কষ্টের অনুভূতি। ডার্বির শেষ দিকে ম্যাচ চলছে, তখন দেখলাম দর্শকরা উঠে চলে যাচ্ছে। ইউনাইটেডের ইতিহাসে এমন কখনও হয়েছে বলে আমার মনে পড়ে না। আমার মনে হয় এটা কর্তৃপক্ষের জন্য একটা বার্তা, তারা আমোরিমের ওপর আর ভরসা করতে পারছে না।
কিন্তু, এ মৌসুমের অবস্থা আরো খারাপ মনে হচ্ছে সবার। রুনির শঙ্কা, ১৯৭৩ সালের পর আবার না অবনমনের পথে হাঁটে প্রিয় ক্লাব।
সাবেক ম্যানইউ তারকা বলেন, টেন হ্যাগকে সরিয়ে তাকে আনা হয়েছিলো বড় স্বপ্ন দেখিয়ে। বলা হয়েছিল যে, সব বদলে যাবে ওল্ড ট্রাফোর্ডে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সব ছিল কথার কথা। অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে। আমার ভয় হচ্ছে, আমরা কি ৭৩-এ ফিরে যাচ্ছি?
ইংলিশ প্রিমিয়ার লিগে চার ম্যাচ খেলে দুটিতেই হেরেছে ম্যানইউ। এক ম্যাচে জয় ও একটিতে ড্র নিয়ে তাদের অর্জন ৪ পয়েন্ট। তাদের অবস্থান টেবিলের ১৪ নম্বরে। এদিকে, মৌসুম শুরু হতে না হতেই লিগ কাপের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছে তারা। সবমিলিয়ে ইউনাইটেডের যাচ্ছেতাই অবস্থা। এর মধ্যেই আগামী ২০ সেপ্টেম্বর ঘরের মাঠে বিগ ম্যাচে চেলসির মোকাবিলা করবে তারা।

2 Replies to “আমোরিমের অধীনে ম্যানইউয়ের অবস্থা আরও খারাপ হচ্ছে : রুনি”
Comments are closed.