বৃষ্টিস্নাত দিন আর মেঘে ঢাকা পাল্লেকেলের আকাশ। তবুও শেষ পর্যন্ত খেলা গড়িয়েছে মাঠে। লড়ছেন চিরপ্রতিদ্বন্দ্বি ভারত-পাকিস্তান।
বৃষ্টির শঙ্কা মাথা নিয়ে নির্ধারিত সময়েই টস করেছেন দুই অধিনায়ক রোহিত শর্মা ও বাবর আজম। টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছে ভারত।
বৃষ্টিতে বিলম্ব না হলে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।
এর আগে ভারত এর বিপক্ষে ম্যাচ শুরুর ১৯ ঘণ্টা আগেই একাদশ ঘোষণা করে চমক দেখিয়েছিল বাবর আজমের পাকিস্তান।
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচের একদিন আগেই নেপালের বিপক্ষে একাদশ দিয়েছিল পাকিস্তান। নেপালের বিপক্ষের দল নিয়ে ভারতের বিপক্ষে নামছে পাকিস্তান।
অন্যদিকে, ভারতের একাদশেও তেমন চমক নেই। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন শ্রেয়াস আইয়ার ও জসপ্রীত বুমরাহ। তবে বাদ পড়েছেন পেসার মোহাম্মদ শামি।
ভারতীয় এ পেসারের জায়গায় সুযোগ পেয়েছেন মোহাম্মদ শামি। নিয়মিত পেসার বুমরাহ ও সিরাজের সঙ্গে আছেন পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও শার্দুল ঠাকুর।
আরও পড়ুন :
- বৃষ্টি উপেক্ষা করে আগারগাঁওয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঢল
- কাল বসছে সংসদের ২৪তম অধিবেশন, চলাচলে যেসব নিষেধাজ্ঞা মানতে হবে
- আত্মবিশ্বাস থাকলে ড. ইউনূস আন্তর্জাতিক বিবৃতি ভিক্ষা করে বেড়াতেন না; প্রধানমন্ত্রী
- সিলেটে ১৪০ বস্তা চিনি জব্দ; কারবারিদের ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ
- রাজবাড়ীতে ৩৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর
- শেরপুরে আবারও পাহাড়ি ঢল, বিপদসীমার উপরে দুই নদীর পানি
- অপরাধের রহস্য উদঘাটনে মুখ্য ভূমিকা রাখে বিজ্ঞানভিত্তিক তদন্ত : সিআইডি প্রধান
