দেশে আসলেন হামজা চৌধুরী

জাতীয় দলে খেলার উদ্দেশ্যে বাংলাদেশে আসলেন হামজা দেওয়ান চৌধুরী। সোমবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টা নাগাদ সিলেট বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। দেশের মাটিতে পা রাখলেন হামজা চৌধুরী। আর ক’দিন বাদেই বাংলাদেশকে যিনি প্রতিনিধিত্ব করবেন মাঠে, কয়েক হাজার মাইল দূর থেকে তার আগমনী বার্তার অপেক্ষার প্রহর গুনছিল দেশের কোটি ফুটবল ভক্ত।

সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হামজাকে বহনকারী বিমানটি।

বিমানবন্দর থেকে ছাদখোলা জিপে হামজাকে নেয়া হবে হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটে তার নিজ গ্রামে।

উল্লেখ্য, এই মুহূর্তে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে আলোচিত নাম হামজা দেওয়ান চৌধুরী। কিছুদিন আগেই বাংলাদেশের জার্সিতে খেলা নিশ্চিত হয়েছে ইংলিশ ফুটবলের এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। অবশেষে অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচেই লাল-সবুজের জার্সিতে হামজাকে প্রথমবার দেখার অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা।

এনএএন টিভি