ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের মেয়েদের সাফলতা

টানা দ্বিতীয়বার সাফের শিরোপা জেতাত দারুণ স্বীকৃতি পেল বাংলাদেশ নারী ফুটবল দল। এক ধাপ দুই ধাপ নয়, এক লাফে ৭ ধাপ উন্নতি হয়েছে ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের। গত চার বছরে নিজেদের ইতিহাসে এটা সাবিনা-ঋতুপর্ণা-মারিয়াদের র‍্যাঙ্কিংয়ে সেরা অবস্থান।

কদিন আগেই টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এমন অর্জনের পর ফিফা র‌্যাংকিংয়ে উন্নতিটা প্রত্যাশিতই ছিল। হয়েছেও তাই। ফিফা নারী ফুটবলারদের র‌্যাংকিংয়ে লম্বা লাফ দিয়েছে বাংলাদেশ। সবশেষ নারী ফুটবলের র‌্যাংকিং হালনাগাদে দেখা গেছে এমন চিত্র।

বাংলাদেশের ছেলেরা র‍্যাঙ্কিংয়ে আটকে আছে ১৮৫ নম্বরে। তবে মেয়েরা শোনাচ্ছে ভিন্ন গল্প। উন্নতি করেছে দফায় দফায়। বছরের শেষে এসে দিল বড় লাফ। সাফ জিতে নিজেদের ৭ ধাপ এগিয়ে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। এখন র‍্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ১৩২তম। ২০১৮ সালে র‍্যাঙ্কিংয়ে প্রবেশ করে ১২৫ নম্বর স্থান পায় দলটি।। এরপর পিছিয়ে কয়েক ধাপ। ২০২০ সালের শেষে ছিলো ১৩৪ নম্বরে।

সাফ ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশের নারী ফুটবলাররা। তারই পুরস্কার পেয়েছে ফিফার কাছ থেকে। সর্বশেষ হালনাগাদে র‌্যাংঙ্কিংয়ে সাত ধাপ উন্নতি হয়েছে সাবিনা খাতুন-ঋতুপর্ণা চাকমাদের। বর্তমানে বাংলাদেশের অবস্থান ১৩২ নম্বরে

২২ সালে প্রথমবার সাফের শিরোপা জেতে বাংলাদেশ। ইতিহাস গড়া ওই জয়ের পর র‍্যাঙ্কিংয়ে এগিয়েছিলো ৭ ধাপ। ১৪৭ থেকে এক লাফে উঠে গিয়েছিলো ১৪০ নম্বর র‍্যাঙ্কিংয়ে। ওইটাই ছিলো ওই বছরে মেয়েদের সেরা র‍্যাঙ্কিংয়ের অবস্থান।
মাঝের এই লম্বা সময় ১৪০-এর ঘরেই হয়েছে ওঠা-নামা। চার মাস আগে প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতিতে উঠে এসেছিলো ১৩৯ নম্বরে। রেটিং পয়েন্ট ১০৯৭.৫৫। দুইটা সাফের শিরোপা জিতে ইতিহাস গড়া মেয়েরা বছরটা শেষ করলো র‍্যাঙ্কিংয়ে উন্নতির আনন্দ নিয়ে।

২০২৪ সালের সর্বশেষ র‍্যাংকিংয়ে নারী ফুটবলের ১ নম্বর দল যুক্তরাষ্ট্র, আগেও শীর্ষে ছিল তারা। এক ধাপ করে এগিয়ে দুই ও তিনে উঠেছে যথাক্রমে স্পেন ও জার্মানি। ইংল্যান্ড দুই ধাপ পিছিয়ে চারে।
বাংলাদেশ নারী ফুটবল দলের এযাবতকালের সেরা র‍্যাংকিং ১০০, ২০১৭ সালে। সর্বশেষ তিন বছরেই বাংলাদেশ নারী ফুটবল ১৪০ নম্বরে থেকে ডিসেম্বর শেষ করেছি

১৯৫টা দলের র‍্যাঙ্কিংয়ে বছর জুড়ে শীর্ষ স্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। এক ধাপ করে এগিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে স্পেন ও জার্মানি। দুই ধাপ পিছিয়ে চারে নেমে গেছে ইংল্যান্ড। প্রথমবার সেরা দশের বাইরে ছিটকে গেছে ফ্রান্সের মেয়েরা।

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের ওপরে অবস্থান ভারত ও নেপালের। সাফের ফাইনালে বাংলাদেশের কাছে হারা নেপাল র‍্যাংকিংয়ে ৪ ধাপ পিছিয়েছে। তাদের বর্তমান অবস্থান ১০৪। আর ভারত এক ধাপ পিছিয়ে এখন ৬৯-এ অবস্থান করছে। বাংলাদেশের পর আছে পাকিস্তান (১৫৭), শ্রীলংকা (১৫৮), মালদ্বীপ (১৬৩) ও ভুটান (১৭২)।

বাংলাদেশের মেয়ারা সাফের শিরোপা জেতা মানেই যেন ভারতের পিছিয়ে পড়া। ২০২২ সালে পিছিয়েছিলো ৩ ধাপ। এবারও বাংলাদেশ নারী দল সাফ জেতায় অবনতি হয়েছে দক্ষিণ এশিয়ার শক্তিশালী দলটার। এক ধাপ পিছিয়ে গেছে ভারতের মেয়েরা।