প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপে জর্ডান

জর্ডান ফুটবলের ইতিহাসে রচিত হলো নতুন অধ্যায়। দীর্ঘ প্রতীক্ষার পর প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে দেশটি। এটি ছিল তাদের একাদশ প্রচেষ্টা, অবশেষে সফলতা পেল তারা।

বৃহস্পতিবার (৫ জুন) ওমানের বিপক্ষে আলি অলওয়ানের দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-০ গোলের জয় পায় জর্ডান। এরপর রাতে দক্ষিণ কোরিয়া ২-০ গোলে ইরাককে হারালে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয় জর্ডানের ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ।

উল্লেখ্য, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ আয়োজিত হবে উত্তর আমেরিকার তিনটি দেশ- যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। জর্ডানের এই ঐতিহাসিক সাফল্যে উচ্ছ্বসিত পুরো দেশ ও ফুটবলপ্রেমীরা।

এনএএন টিভি

Share this news as a Photo Card