৫ম বিকেএসপি কাপ আমন্ত্রণমূলক আন্তর্জাতিক বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ -২০২৫ আজ থেকে বিকেএসপিতে শুরু হয়েছে।
সকালে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।
প্রতিযোগিতায় ৫টি বিশ্ববিদ্যালয় দল ১টি একাডেমি দল, ১টি জেলা পর্যায়ের দল ও বিকেএসপি’র ২টি দল সহ মোট ৯টি দর অংশগ্রহণ করছে । প্রধান অতিথি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল দলকে বিকোসেপিতে স্বাগত জানান এবং টুর্নামেন্টের সফল সমাপ্তির আশাবাদ ব্যক্ত করেন। উদ্বোধনী দিনে বিকেএসপি -এ দল ডেফডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ৬৬-২৬ পয়েন্টে এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটিকে ৭০-৭১ পয়েন্টে পরাজিত করে শুভ সূচনা করে। প্রতিযোগিতার অন্যান্য দল গুলো হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রজশাহীর ফরহাদ বাস্কেটবল একাডেমি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, খুলনা ক্রীড়া সংস্থা ও বিকেএসপি-বি দল। আগামী ২১ অক্টোবর টুর্নামেন্টের সমাপ্তি হবে।
আব্দুর রাজ্জাক/এনএএন টিভি

One Reply to “বিকেএসপি’তে আমন্ত্রণমূলক আন্তর্জাতিক বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের শুভ উদ্বোধন”
Comments are closed.