ভারত ম্যাচের আগে মাঠে পাকিস্তানি খেলোয়াড়দের নামাজ

এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী দল ভারত -পাকিস্তান। এই দুই দলের খেলা মানেই যুদ্ধ যুদ্ধ ভাব। ম্যাচের পরতে পরতে থাকে উত্তেজনা। টানটান উত্তেজনা কর ম্যাচের আগে মাঠে নামাজ আদায় করেন পাকিস্তানের ক্রিকেটাররা।

শনিবার শ্রীলংকার পাল্লেকেল্লে স্টেডিয়ামে এশিয়া কাপের তৃতীয় ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

প্রথমে ব্যাট করতে নেমেই পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফের গতিতে বিপাকে পড়ে যায় ভারত।

১৪.১ ওভারে দলীয় ৬৬ রানেই সাজঘরে ফেরেন ভারতের চার তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা, বিরাট কোহলি, স্রেয়াশ আইয়ার ও শুভমান গিল।

রোহিত-কোহলিকে বোল্ড করে দলীয় ২৭ রানেই সাজঘরে ফেরান শাহিন শাহ আফ্রিদি।

স্রেয়াশ আইয়ার শিকার হন হারিস রউফের বলে ফখর জামানের দুর্দান্ত ক্যাচে। আর শুভমান গিলকে বোল্ড করেন রউফ।

দলের এমন ব্যাটিং বিপর্যয়ে হাল ধরেছেন ইশান কিশান। তিনি হার্দিক পান্ডিয়াকে সঙ্গে নিয়ে ইতোমধ্যে ৫০ রানের জুটি গড়েছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ২৩ ওভারের খেলা শেষে ৪ উইকেটে ১১৭ রান। ৪১ ও ২২ রানে ব্যাট করছেন ইশান কিশান ও হার্দিক পান্ডিয়া।

আরও পড়ুন :

এনএএন টিভি