লন্ডনে দেখা সাকিব-রোহিতের , ছবি ভাইরাল

দেশ থেকে একপ্রকার নির্বাসিত অবস্থায় রয়েছেন সাকিব আল হাসান। জাতীয় দল থেকেও দূরে আছেন প্রায় এক বছর হতে চললো। সুযোগ পেলে খেলছেন ফ্র্যাঞ্চাইজি লিগে। দ্বিতীয় সারির লিগেও নামতে দেখা যাচ্ছে ইদানিং।

দেশের ক্রিকেটে না থাকলেও তিনি আছেন আলোচনায়। এবার নতুন করে আলোচনায় এসেছেন রোহিত শর্মার সঙ্গে লন্ডনের রাস্তায় খোশগল্পের ছবি ছড়িয়ে পড়ায়। তাদের সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

সদ্যসমাপ্ত অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির শেষ টেস্ট দেখতে ওভালে গিয়েছিলেন ভারতের ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা। সেই টেস্ট  উপভোগ শেষে এখন লন্ডনে অবকাশ যাপন করছেন তিনি।

জানা গেছে, একই সময়ে ফিটনেস নিয়ে কাজ করতে লন্ডনে অবস্থান করছেন সাকিব আল হাসানও। যদিও এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তাদের লন্ডনের ক্রাউচ এন্ড ক্রিকেট ক্লাবের সামনে কথা বলতে দেখা গেছে। 

রোহিতের ইংল্যান্ড যাত্রাটা ভারতের টেস্টকে ঘিরে হলেও সাকিবের ইংল্যান্ড সফর সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। যে কারণেই হোক না কেন এই সফর। দুই দেশের দুই কিংবদন্তী ক্রিকেটারের এমন ছবি হৃদয় জয় করেছে দেশ দুটির ক্রিকেটের ভক্ত ও সমর্থকদের।

এনএএন টিভি 

Share this news as a Photo Card