আইসিসির সেরাদের তালিকায় বাংলাদেশের অধিনায়ক

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিন জনের এই তালিকায় বাকি দুজন হচ্ছেন ভারতের হারমানপ্রিত কাউর ও স্মৃতি মান্ধানা। আইসিসি বুধবার (০৫ অক্টোবর) সেপ্টেম্বর মাসের সেরাদের তালিকায় প্রকাশ করেছে।

সংযুক্ত আরব আমিরাতে গেল মাসে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এক্ষেত্রে অধিনায়ক হিসেবে এবং ব্যাট হাতে দারুণ অবদান রাখেন তিনি।

আয়ারল্যান্ডের বিপক্ষে বাছাইপর্বের প্রথম ম্যাচে ৫৩ বলে ৬৭ রানের ইনিংস খেলেন। তাতে বাংলাদেশ পায় ১৪৩ রানের সংগ্রহ। এরপর স্কটল্যান্ডের বিপক্ষে ৭৮ রান তাড়া করার ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। আর মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪০ বলে করেন অপরাজিত ৫৬ রান।
বাছাইপর্বে মোট পাঁচ ম্যাচে ৪৫ গড়ে এবং ১০৫.২৬ স্ট্রাইক রেটে রান করেন ১৮০টি। যা ছিল বাছাইপর্বের দ্বিতীয় সর্বোচ্চ রান।

Share this news as a Photo Card