চ্যাম্পিয়ন্স লিগে রাতে মুখোমুখি বার্সেলোনা-অ্যাস্টন ভিলা

আজ রাতে আবারো মাঠে গড়াবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মহারণ। আর এই সপ্তাহের ম্যাচে বার্সেলোনা আতিথ্য দেবে অ্যাস্টন ভিলাকে।

সবশেষ, লিগ ম্যাচে, আলাভেসের জালে ৬ গোল দিলেও বড় দল গুলোর বিপক্ষে সাম্প্রতিক দুই হারে খুব বেশি স্বস্তিতে নেই হ্যান্সি ফ্লিকের দল।

আক্রমণে ইয়ামাল-গর্ডন-রাফিনিয়ারা দারুন ছন্দে থাকলেও, বার্সেলোনার দুর্বলতা রক্ষণে। চ্যাম্পিয়ন্স লিগে, সবশেষ ১৮ ম্যাচে, ক্লিনশিট রাখতে পারেনি কাতালানরা। একাধিক ইনজুরির কারণে সেই সমস্যা এখনও আরও বেশি প্রকট।

নামের বিচারে পিছিয়ে থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে প্রথম তিন ম্যাচের সবকটিতে জয় তুলে দারুন ছন্দে আছে অ্যাস্টন ভিলা। ইউরোপীয় প্রতিযোগিতায় শেষ ১৬ ম্যাচের ১৪টিতেই জয় উনাই এমেরির দলের।

আক্রমণভাগে নিকোলাস জ্যাকসন, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও তরুণ জোহান মানজাম্বিরা বড় ভরসা ভিলার।

Share this news as a Photo Card