ক্রিশ্চিয়ানো রোনালদোর সতীর্থ ছিলেন তিনি। লিভারপুলের হয়ে গেল মৌসুমেও জিতেছিলেন প্রিমিয়ার লিগ শিরোপা। ডিয়োগো জোটার নামের পাশে সবকিছুকে অতীতকালে ব্যবহার করতে হচ্ছে এখন। কারণ তিনি চলে গেছেন না ফেরার দেশে। সড়ক দুর্ঘটনায় ২৮ বছর বয়সেই প্রাণ হারিয়েছেন পর্তুগিজ এই ফুটবলার।
শুধু জোটা নন, সে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তার ভাই আন্দ্রে সিলভাও। সিলভাও ফুটবলারই ছিলেন, ২৬ বছর বয়সী এই খেলোয়াড় খেলছিলেন পর্তুগিজ ক্লাব পেনাফিয়েলে।
দুর্ঘটনায় মারা যান দু’জনেই। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ছিটকে পড়ে। দুর্ঘটনার জেরে আন্দ্রে ও জটার গাড়িতে আগুন ধরে যায়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে স্পেনের জামোরা প্রদেশের এ–৫২ মহাসড়কে। জটার মতো ফুটবলার ছিলেন তাঁর ভাই আন্দ্রেও। পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব পেনাফিয়েলে খেলতেন বছর ছাব্বিশের আন্দ্রে সিলভা।
মাত্র ২ সপ্তাহ হয়েছিল জটা বিয়ে করেছিলেন তাঁর ছেলেবেলার প্রেমিকা রুট কার্ডোসোকে। বিয়ের পরই এক সাক্ষাৎকারে নিজেকে বিশ্বের সব থেকে সৌভাগ্যবান বলে উল্লেখ করেছিলেন। কার্ডোসো ও জটার সংসারে তিন সন্তান। পর্তুগিজ ফুটবল ফেডারেশনের প্রধান জটার প্রয়াণের খবর নিশ্চিত করেছেন। এক মর্মান্তিক দুর্ঘটনায় অকালেই থেমে গেল এক ফুটবল তারকার জীবন।
স্পেনের জামোরা প্রদেশে এই দুর্ঘটনার শিকার হয়েছেন জোটা। তার ভাই আন্দ্রে সিলভার সঙ্গে তিনি ঘুরতে বেরিয়েছিলেন। সে যাত্রাই শেষ যাত্রা হয়ে রইল তার।
জামোরা প্রাদেশিক কাউন্সিল একটি বার্তায় জানিয়েছে, পালাসিওস দে সানাব্রিয়ার কাছে তাদের গাড়িতে আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যেই স্থানীয় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। তবে ততক্ষণে আর কিছুই করার ছিল না তাদের। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ হিসেবে ধরা হচ্ছে গাড়িতে যান্ত্রিক ত্রুটিকেই।
পর্তুগালের জার্সিতে ৪৯টি ম্যাচে অংশ নেন জটা। ২০১৯ সালে অভিষেক হয়েছিল তাঁর। নেশনস লিগ চ্যাম্পিয়ন হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। সেই বিজয়ী দলের সদস্য ছিলেন জটা।
২০১৯ সালে পর্তুগালের হয়ে অভিষেক হয় তার। এরপর থেকে ৪৯ ম্যাচে তিনি করেছেন ১৪ গোল। দলটির হয়ে ২০১৯ ও ২০২৫ নেশন্স লিগ শিরোপা জিতেছিলেন তিনি। এছাড়া ২০২১ সালে লিভারপুলের হয়ে অভিষিক্ত হওয়ার পর তিনি করেছেন ১২৩ ম্যাচে ৪৭ গোল। দলটির হয়ে তিনি জিতেছেন একটি প্রিমিয়ার লিগ ও একটি এফএ কাপ শিরোপা। একবার চ্যাম্পিয়ন্স লিগের রানার্সআপও হয়েছিলেন অলরেডদের হয়ে।
লিভারপুলের জার্সিতে ১২৩টি ম্যাচ তিনি খেলেছিলেন। গোল করেছিলেন ৪৭টি। জাতীয় দলের হয়ে জটা ৪৯টি ম্যাচ খেলেন। গোল করেন ১৪টি। তাঁর মৃত্যুতে শোকাহত পর্তুগিজ ফুটবল ফেডারেশনের প্রধান পেড্রো প্রোয়েনকা। এক বিবৃতিতে তিনি বলেন, ”দিয়েগো জটা ও আন্দ্রে সিলভার মৃত্যুতে পর্তুগিজ ফুটবল ফেডারেশন ও পর্তুগিজ ফুটবল বিধ্বস্ত। দুর্দান্ত ফুটবলার বলতে যা বোঝায় জটা ছিল তার থেকেও বেশি কিছু। ৫০টির কাছাকাছি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। অসাধারণ একজন মানুষ ছিল জটা। তাঁর সতীর্থ এবং প্রতিপক্ষরাও অত্যন্ত সম্মান করত।
