ম্যাচ ফিক্সিংসহ আরও কয়েকটি দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন আফগানিস্তানের ক্রিকেটার ইহসানুল্লাহ জানাত। আজ আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়েছে।
এ বছরের কাবুল প্রিমিয়ার লিগে খেলার সময় এসিবি ও আইসিসির দুর্নীতি-বিরোধী কোড ভাঙার অভিযোগ উঠেছিল জানাতের বিরুদ্ধে। সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ তাকে নিষিদ্ধ করা হলো।
এক বিবৃতিতে এবিসি বলেছে, ‘কাবুল প্রিমিয়ার লিগ ২০২৪-এর দ্বিতীয় সংস্করণে এসিবি এবং আইসিসির দুর্নীতিবিরোধী কোড লঙ্ঘনের কারণে ইহসানুল্লাহ জানাতকে পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। জানাত অভিযোগ স্বীকার করেছেন এবং দুর্নীতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।’
২৬ বছর বয়সী জানাত সাবেক আফগান অধিনায়ক এবং নির্বাচক নওরোজ মঙ্গলের ছোট ভাই। জাতীয় দলের জার্সিতে অন্যতম প্রতিভাবান এই খেলোয়াড় এখন পর্যন্ত তিনটি টেস্ট, ১৬টি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
শামশাদ ইগলসের হয়ে চার ইনিংসে ৭২ রান করেছিলেন জানাত। ২০২২ সালে চালু হওয়া কাবুল লিগে এই বছর ষষ্ঠ এবং শেষ অবস্থানে ছিল তারা। এর আগে ২০২০ সালে দুর্নীতির কারণে ছয় বছরের জন্য নিষিদ্ধ করা হয় সাবেক আফগান জাতীয় খেলোয়াড় শফিকুল্লাহ শাফাককে।
আরও পড়ুন : ১০ আগস্ট পাকিস্তান যাবে বাংলাদেশ ‘এ’ দল
আজ ব্যাংক থেকে এক লাখের বেশি টাকা তোলা যাবে না
বিজয়ী বা ক্ষমতাসীনদের উচিত মহান আল্লাহর নির্দেশনা মান্য করা
