ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে শীর্ষ পাঁচে ফিরেছে পর্তুগাল। অন্যদিকে, এক ধাপ পিছিয়ে ১৮২ নম্বরে নেমে গেছে বাংলাদেশ। সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন, আর দ্বিতীয় অবস্থানে রয়েছে আর্জেন্টিনা।
গতকাল বুধবার প্রকাশিত র্যাঙ্কিংয়ে পর্তুগালের উন্নতির বিপরীতে এক ধাপ পিছিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে ব্রাজিল। একইভাবে পাঁচ থেকে ছয়ে নেমেছে ব্রাজিলের আগে থাকা দলগুলোর অবস্থান পুনর্বিন্যাসের ফলে মরক্কোও এক ধাপ পিছিয়ে সপ্তম স্থানে রয়েছে।
র্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে স্পেন, আর্জেন্টিনা ও ফ্রান্সের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড। পর্তুগালের উত্থানে ব্রাজিলকে ষষ্ঠ স্থানে সরে যেতে হয়েছে।
অষ্টম থেকে দশম স্থানে যথাক্রমে রয়েছে বেলজিয়াম, নেদারল্যান্ডস ও মেক্সিকো। দুই ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠেছে সুইজারল্যান্ড। অন্যদিকে, এক ধাপ পিছিয়ে ১৩ নম্বরে নেমেছে জার্মানি। আন্তর্জাতিক বিরতিতে চার ম্যাচের সবকটিতে জয় পেলেও ১৬তম স্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র।
এশিয়ার দেশগুলোর মধ্যে জাপান সবচেয়ে এগিয়ে রয়েছে । দলটির অবস্থান ১৭তম স্থানে।
সর্বশেষ র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি করেছে রুয়ান্ডা। লাইবেরিয়া ও কেপ ভার্দের বিপক্ষে জয়ের পর নয় ধাপ এগিয়ে ১১৯তম স্থানে উঠে এসেছে দলটি।
অন্যদিকে, আসিয়ান কাপে ব্যর্থতার পর এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। বর্তমানে ১৮২তম স্থানে রয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে থাকা ১৩৮তম অবস্থান ধরে রেখেছে ভারত ।
