রাওয়ালপিন্ডি টেস্টে মেজাজ হারিয়ে শাস্তি পেয়েছেন সাকিব আল হাসান। তাকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে মোহাম্মদ রিজওয়ানের দিকে বল ছুঁড়ে মেরেছিলেন সাকিব। তার এমন আচরণ অবাক করে দিয়েছিল মাঠের দুই আম্পায়ারকেও। তখনই আন্দাজ করা যাচ্ছিল শাস্তির মুখে পড়তে যাচ্ছেন সাকিব। হয়েছেও তাই। একই সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটুই ডিমেরিট পয়েন্ট।
একই সঙ্গে বাংলাদেশ দলও শাস্তি পেয়েছে। স্লো ওভার রেটের কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপের ৩টি পয়েন্ট কেটে নেয়া হয়েছে বাংলাদেশের। একই সঙ্গে করা হয়েছে জরিমানাও।
একই কারণে শাস্তি পেয়েছে পাকিস্তানও। পাকিস্তানি খেলোয়াড়দের ম্যাচ ফি’র ৩০ শতাংশ কেটে নেয়ার পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের ৬ পয়েন্ট কাটা হয়েছে।
আজ সোমবার (২৬ আগস্ট) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
