৫ ওভারেই পঞ্চাশ ছুঁয়েছে স্কটল্যান্ডন ছন্নছাড়া ওয়েস্ট ইন্ডিজ

হোবার্টের বেলেরিভ ওভালে প্রথম রাউন্ডের ‘বি’ গ্রুপের খেলায় টস জিতে স্কটল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে ব্যাট হাতে ৫ ওভারেই পঞ্চাশ ছুঁয়েছে স্কটল্যান্ড। জর্জ মুনসি ও মাইকেল জোনসের উদ্বোধনী জুটিতে ছন্নছাড়া ওয়েস্ট ইন্ডিজের বোলিং।

টি-টোয়েন্টি বিশ্বকাপের গত সাত আসরের মধ্যে রেকর্ড দুই আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ২০১২ সালে কলম্বোয় স্বাগতিক শ্রীলংকাকে হারিয়ে ড্যারেন স্যামির নেতৃত্বে প্রথমবার শিরোপা জয়ের স্বাদ পায় উইন্ডিজ। এরপর ২০১৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় শিরোপা জিতে নেয় ড্যারেন স্যামির দল।

গত বছর নির্ধারিত সময়ের আগে র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকার কারণে অস্ট্রেলিয়ায় রবিবার শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের বাছাইপর্বের বাধা ডিঙ্গাতে হচ্ছে ক্যারিবীয়দের।
স্কটল্যান্ড ছাড়াও এই গ্রুপে ওয়েস্ট ইন্ডিজের বাকি দুই প্রতিপক্ষ হচ্ছে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে।

 

Share this news as a Photo Card