মালয়েশিয়ার কুয়ালালামপুরে সেগি ইউনিভার্সিটিতে আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক উদ্ভাবন ও প্রদর্শনী প্রতিযোগিতা WICE-2026 (World Invention Competition & Exhibition)।
এই আন্তর্জাতিক প্রতিযোগিতার রোবটিক্স বিভাগে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে নারায়ণগঞ্জের উদ্ভাবনী তরুণদের দল RoboBee Innovators।
প্রতিযোগিতায় অংশ নিতে আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ৯টায় মালয়েশিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে দলটির।

RoboBee Innovators দলের সদস্যরা হলেন—মোস্তাকিম রহমান মাহির, ইফতেখার মাহমুদ রোহান, মুবীন আহমেদ, তামিমুল ইসলাম মাহি ও স্পন্দন সাহা।

আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় নিজেদের উদ্ভাবনী সক্ষমতা তুলে ধরার পাশাপাশি দেশের সুনাম অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির সদস্যরা।
এসময় তারা তাদের এই আন্তর্জাতিক যাত্রায় সবার দোয়া ও শুভকামনা কামনা করেছেন।
