রহস্য উন্মোচন করতে গলানো হবে ১৫ লাখ বছরের পুরনো বরফ

অ্যান্টার্কটিকার বরফস্তরের গভীর থেকে সংগ্রহ করা বরফের খণ্ড গলাতে যাচ্ছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। তাঁরা বলছেন, এ বরফখণ্ডগুলো ১৫ লাখ বছরের বেশি পুরোনো। পৃথিবীর জলবায়ু সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উন্মোচন করতে এ বরফখণ্ডট নিয়ে গবেষণা চালাবেন তাঁরা। বিজ্ঞানীদের দাবি, ‘কাচের মতো স্বচ্ছ সিলিন্ডার আকৃতির বরফখণ্ডগুলো পৃথিবীর সবচেয়ে পুরোনো বরফ। এই বরফের ভেতরে জমাট বেঁধে আছে হাজার হাজার বছরের নতুন তথ্য, যা বিজ্ঞানীদের মতে জলবায়ু পরিবর্তন নিয়ে আমাদের জ্ঞান বিপ্লব ঘটাতে পারে।’

এই বরফখণ্ডগুলো অ্যান্টার্কটিকার একটি বরফগুহায় সংরক্ষণ করে রাখা হয়েছিল, পরে সেগুলো ইউরোপে পাঠানোর জন্য একটি জাহাজে তোলা হয়।

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের বরফ কোর গবেষণার প্রধান লিজ থমাস বলেন, ‘এটা আমাদের পৃথিবীর ইতিহাসের একেবারে অজানা একটি সময়কাল।’

বিজ্ঞানীরা আশা করছেন, এই বরফে থাকা ধূলিকণার ঘনত্বের বিশ্লেষণ থেকে বোঝা যাবে কীভাবে অতীতে অ্যান্টার্কটিকার বরফ গলতে শুরু করেছিল এবং তা সমুদ্রপৃষ্ঠ উচ্চতায় কী প্রভাব ফেলেছিল—যা আজকের জন্য একটি বড় উদ্বেগের বিষয়।

২.৮ কিলোমিটার বরফ উত্তোলন করা হয়েছে। আটটিরও বেশি লম্বা বরফ টুকরো স্তূপ করে রাখা হয়েছে

বিবিসি নিউজ কেমব্রিজের ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভেতে (বিএএস) মাইনাস ২৩ ডিগ্রি সেলসিয়াসের হিমঘরের ভেতরে গিয়ে মূল্যবান বরফের বাক্সগুলো দেখেছে। এই হিমঘরে প্রবেশের আগে জরুরি নির্গমন টানেলসহ কঠোর সতর্কবার্তা, পোশাক ও সময়সীমা মেনে চলতে হয়। হিমঘরে ঢুকতে গিয়ে সাংবাদিকদের ক্যামেরার শাটার পর্যন্ত বরফে জমে গিয়েছিল।

নিয়ম অনুসারে, মাত্র ১৫ মিনিটের জন্য পোশাক, বুট, টুপি এবং গ্লাভস পরে ভেতরে প্রবেশ করতে হয়।
গবেষণার প্রধান বিএএস-এর ড. লিজ থমাস বলেন, ‘এটি (সংগ্রহীত বরফ) আমাদের পৃথিবীর ইতিহাসের এক সম্পূর্ণ অজানা সময়কাল।’ থমাস সবচেয়ে পুরনো বরফ টুকরাগুলোর দিকে ইঙ্গিত করে বলেন, এগুলোর বয়স হতে পারে ১৫ লাখ বছর। বরফটি এতটাই স্বচ্ছ যে, তার ভেতর দিয়ে হাত পর্যন্ত দেখা যায়।

আগামী সাত সপ্তাহ ধরে এই বরফ ধীরে ধীরে গলানো হবে। যার ভেতর থেকে বেরিয়ে আসবে প্রাচীন ধূলিকণা, আগ্নেয় ছাই, এবং সামুদ্রিক ডায়াটম নামক একধরনের শৈবাল—যেগুলো বরফে জমে ছিল। এই উপাদানগুলো বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এক মিলিয়নেরও বেশি বছর আগের বাতাসের গতি, তাপমাত্রা, বৃষ্টিপাত এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা সম্পর্কে জানতে পারবেন।

 

 

এনএএন টিভি