ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের মালিক হলে কোম্পানিটির বেশিরভাগ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছেন তিনি।
ইলন মাস্ক যে টুইটার কিনে নয়ার প্রক্রিয়ায় আছেন, সে প্রক্রিয়ায় বেশকিছু বিনিয়োগকারীদের মাধ্যমটির সাত হাজার ৫০০ কর্মীর প্রায় ৭৫ শতাংশ কমানোর পরিকল্পনার কথা জানান। এ বিষয়টিকে কোম্পানিটির শুধু কঙ্কাল রেখে যাওয়ার সাথে তুলনা করা হয়েছে প্রতিবেদনটিতে।
সংবাদপত্রটি কিছু নথি ও নাম না প্রকাশ করা সূত্রের উদ্ধৃতি টেনে বিষয়টি উপস্থাপন করেছে।
টুইটার ও মাস্কের প্রতিনিধি হিসেবে অ্যাটর্নি অ্যালেক্স স্পিরোর কাছে জানতে চাওয়া হলে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।
যদিও কোম্পানিটির হাতবদলে কর্মী ছাঁটাই অনেকটাই প্রত্যাশিত ছিল। তবে মাস্কের ভাবনা টুইটারের পরিকল্পনার চেয়ে অনেক বেশি মারাত্মক। মাস্ক নিজেই পূর্বে কোম্পানির কিছু কর্মীকে বাদ দেয়ার প্রয়োজনীয়তার ইঙ্গিত দিয়েছেন। তবে তিনি নির্দিষ্ট সংখ্যা বলেননি, অন্তত প্রকাশ্যে নয়।
পুঁজিবাজার ও বিনিয়োগবিষয়ক সংস্থা ওয়েডবুশ সিকিউরিটিজের একজন বিশ্লেষক ড্যান আইভেস বলেন, সহজভাবে বললে ৭৫ শতাংশ জনবল ছাঁটাই করলে অর্থের প্রবাহ সহজতর হবে এবং এতে লাভ বৃদ্ধি পাবে। যা বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে।

Comments are closed.