শিশুদের রাত জেগে ফেসবুক চালানো থেকে সরে আসা উচিত

শিশুদের প্রথম আন্তর্জাতিক গণমাধ্যম চাইল্ড মেসেজ বাংলা বিভাগের জনপ্রিয় আয়োজন ‘শোনো আমাদের কথা’য় অংশ নিয়েছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি জাকিয়া তাবাসসুম।

আয়োজনে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, রাত জেগে ফেসবুক চালানো থেকে এখনই সরে আসা উচিত। নিজ থেকে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে এই মন্তব্য করেন।

এক শিক্ষার্থী জানতে চান, স্বাধীনতার ৫০ বছরে কেন পথশিশু পথেই রয়ে গেল! জবাবে এই নারী সংসদ সদস্য বলেন, সরকার বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছে। এ ব্যাপারে সরকারসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আয়োজনে আরেক শিক্ষার্থী জানান, সব টিভিতে প্রতিদিন যেন এক ঘণ্টা শিশুদের নিয়ে সম্প্রচার হয় বিষয়টি নিয়ে তথ্যমন্ত্রীকে চিঠি দিতে অনুরোধ জানানোর পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য বলেন, অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে তার দপ্তর থেকে চিঠি দেওয়া হবে।

আয়োজনে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির প্রতিবেদক রিপন, চ্যানেল টুয়েন্টিফোর সাংবাদিক সেলিম রেজাসহ আইনজীবী রাসেল প্রধান।

চাইল্ড মেসেজ নির্বাহী পরিচালক আরিফ বলেন, জাতিসংঘের শিশু অধিকার (ইউএনসিআরসি থার্টিন) বাস্তবায়নে এইভাবে কাজ করে যেতে চাই।