মাইক্রোসফটের সার্চ ইঞ্জিনটি চ্যাটজিপিটি যুক্ত হলো বিং

সার্চ ইঞ্জিন বিংয়ের নতুন সংস্করণ চালুর ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট।

মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়, মাইক্রোসফটের এ সার্চ ইঞ্জিনটি চ্যাটজিপিটির মাধ্যমে বদলে ফেলা হয়েছে। সার্চ ইঞ্জিনের প্রায় একক আধিপত্য বিস্তারকারী গুগলের প্রতিদ্বন্দ্বী এখন চ্যাটজিপিটি। প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে কম সময়ে সর্বোচ্চ ব্যবহারকারী পাওয়া চ্যাটজিপিটি যুক্ত হলো মাইক্রোসফটের বিং সার্চ ইঞ্জিনের সঙ্গে।

সচরাচর সার্চ ইঞ্জিনে সার্চ দিলে আমরা ওয়েবসাইটের লিংক দেখতে পাই। চ্যাটজিপিটি যুক্ত এই বিং সার্চ ইঞ্জিন লিংক দেখানোর পাশাপাশি বিস্তারিত ব্যাখ্যা করবে। এটি সার্চ ইঞ্জিনে তথ্য অনুসন্ধানের প্রথাগত ধারণাকেই বদলে দেবে।

মাইক্রোসফটের ভাষ্যমতে, বিং ইঞ্জিন ওপেনএআইর উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে করা হয়েছে। শুধু তাই নয়, এটি চ্যাটজিপিটি থেকে বহুগুণে উন্নত। তবে ব্যবহারকারীর সার্চের একটা লিমিট থাকবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সার্চ ইঞ্জিনকে আরও শক্তিশালী করার জন্য সানফ্রান্সিসকোভিত্তিক সফটওয়্যার কোম্পানি ওপেনএআইর পেছনে হাজার কোটি ডলার বিনিয়োগ করছে মাইক্রোসফট।

মাইক্রোসফট বলেছে, নতুন বিং সার্চ ইঞ্জিনে গত বছর উন্মোচিত চ্যাটজিপিটি’র চেয়েও উন্নতমানের ওপেনএআই প্রযুক্তি আছে। এই সক্ষমতা কোম্পানির ‘এজ’ ওয়েব ব্রাউজারেও সম্পৃক্ত করা হবে।

তবে, আত্মবিশ্বাসের সঙ্গে বিভিন্ন প্রশ্নের ভুল জবাব দেওয়ার কারণে এই চ্যাটবট নিয়ে সমালোচনাও রয়েছে। এর ডেটাসেটে বিভিন্ন তথ্য নেওয়া হয়েছে ২০২১ সালে বা তার আগে। তাই এর অনেক জবাবই পুরোনো হিসেবে বিবেচিত হয়। গত ডিসেম্বরের শেষের দিকে চ্যাটবটটি উন্মোচিত হলে বিশ্বজুড়ে আলোড়ন তৈরি হয়।

Share this news as a Photo Card