বাছাইপর্বে নভেম্বরে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা

বাছাইপর্বে এ বছর ষষ্ঠ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। নভেম্বরে অনুষ্ঠিত হবে হাই-ভোল্টেজ এ ম্যাচ।

২০২১ সালের সেপ্টেম্বরে কোভিড বিধিনিষেধ না মানায় ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি শুরু হওয়ার কিছুক্ষণ পর ব্রাজিলিয়ান স্বাস্থ্য কর্মকর্তাদের হস্তক্ষেপে পণ্ড হয়েছিল।

তারপর বিশ্বকাপ বাছাইপর্বে এটাই হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর প্রথম ম্যাচ।

বাছাইপর্বে

২০২৫ সালে ফিরতি ম্যাচে ব্রাজিলকে আতিথ্য দেবে আর্জেন্টিনা। সেটি হবে বাছাইপর্বের ১৪তম রাউন্ড।

বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশ নেওয়া দলের সংখ্যা বাড়ায় দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে এবার ৬টি দল সরাসরি চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে।

পয়েন্ট টেবিলে সপ্তম দলটিকে খেলতে হবে প্লে অফ।

এর আগে দক্ষিণ আমেরিকা থেকে সরাসরি ৪টি দল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়েছে।

পঞ্চম দলটিকে প্লে অফ খেলে উঠে আসতে হয়েছে।

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে এ বছর ৬টি করে ম্যাচ খেলবে প্রতিটি দল।

সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর—এসব মাসে প্রতিটি দল ম্যাচ খেলবে ২টি করে।

পরের বছরও এসব মাসে ২টি করে ম্যাচ খেলবে সব দল।

বাছাইপর্বে

কিন্তু ২০২৫ সালে মার্চ ও জুনে খেলার পর সেপ্টেম্বরে গিয়ে শেষ হবে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্ব।

কনমেবল আরও জানিয়েছে, ইউরোপের দলগুলোর মুখোমুখি হতে বাছাইপর্বের মাঝে দুটি আন্তর্জাতিক বিরতির সুযোগ থাকবে দক্ষিণ আমেরিকা মহাদেশের দলগুলোর জন্য।

কোপা আমেরিকা ও ইউরো শুরুর আগে আগামী বছর মার্চ ও জুনে দুটি করে ম্যাচে চার ম্যাচের সূচি করা হয়েছে বলে জানিয়েছে কনমেবল।

Share this news as a Photo Card