শিক্ষার্থীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বাকসু নির্বাচন বন্ধ থাকায় সাধারণ শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। ছাত্র সংসদ শুধু রাজনীতি নয়, এটি শিক্ষার্থীদের সমস্যা সমাধান, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং নেতৃত্ব বিকাশের অন্যতম প্ল্যাটফর্ম। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আলোচনার প্রেক্ষাপটে বিএম কলেজেও দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে।
সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি মানা না হলে তারা আরও কঠোর আন্দোলনে নামবেন। খুব দ্রুত সময়ের মধ্যে কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি দেওয়া হবে বলেও তারা ঘোষণা দিয়েছেন।

2 Replies to “বিএম কলেজের ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ”
Comments are closed.