পানিসম্পদ মন্ত্রণালয়ে চাকরির সুযোগ এসএসসি পাসে

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ দিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটির অধীন পানিসম্পদ পরিকল্পনা সংস্থার রাজস্ব খাতভুক্ত পাঁচ ক্যাটাগরিতে আটজনকে অস্থায়ী নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

১. পদের নাম: কার্টোগ্রাফার
পদসংখ্যা: ১
যোগ্যতা: পুরকৌশলে ডিপ্লোমাসহ কার্টোগ্রাফিতে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ১৮ থেকে ৩০ বছর
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

২. পদের নাম: ক্যাশিয়ার
পদসংখ্যা: ১
যোগ্যতা: বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রিসহ করণিক হিসেবে সরকারি বা আধা সরকারি সংস্থায় পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ১৮ থেকে ৩০ বছর
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৩. পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ৩
যোগ্যতা: বৈধ লাইসেন্সসহ সংশ্লিষ্ট মোটরযান চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ১৮ থেকে ৩০ বছর
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৪. পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ১
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
বয়স: ১৮ থেকে ৩০ বছর
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৫. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ২
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বয়স: ১৮ থেকে ৩০ বছর
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদন করবেন যেভাবে: এই ওয়েবসাইটে ফরম পূরণ করে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য দেখতে এখানে ক্লিক করুন।

আবেদন ফি: ১ নম্বর পদের জন্য ৪০০ টাকা, ২ ও ৩ নম্বর পদের জন্য ৩০০ টাকা এবং ৪ ও ৫ নম্বর পদের জন্য ২০০ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ২১ জুলাই ২০২৪ পর্যন্ত।

এনএএন টিভি

Share this news as a Photo Card