অতিরিক্ত বিভাগীয় কমিশনারের পাইকগাছায় ইউএনও অফিস ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন

খুলনার পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় পরিদর্শন করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আক্তার হোসেন।

সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার গুরুত্বপূর্ণ এদুটি কার্যালয় পরিদর্শন শেষে কর্মকর্তাদ্বয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও রাজস্ব প্রশাসনের সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন। সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ জনগণ কে হয়রানি মুক্ত জনবান্ধব ভূমি সেবা প্রদানের জন্য সকল কে নির্দেশনা প্রদান করেছেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, সিএ, প্রধান অফিস সহকারী, সকল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ, সার্ভেয়ার সহ রাজস্ব প্রশাসনের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএএন টিভি / তৃপ্তি রঞ্জন সেন