আগামীকাল দেশের বিভিন্ন স্থানে গ্যাস থাকবে না

গ্যাস পাইপলাইনের মেরামত কাজের জন্য রবিবার দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আজ (শনিবার) এক বার্তায় এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বার্তায় বলা হয়, রবিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা টাঙ্গাইলের এলেংগা থেকে কালিয়াকৈর পর্যন্ত সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

এনএএন টিভি

Share this news as a Photo Card