ঈদগড়ে একটি সংযোগ ব্রীজের অভাবে স্থানীয় লোকজনের দুর্ভোগের শেষ নেই

পাহাড়ি জনপদ ঈদগড়ে একটি সংযোগ ব্রীজের অভাবে জনদুর্ভোগ চরমে উঠেছে। দীর্ঘ সময়েও দেখার কেউ নেই।

জানা যায়,ঈদগড় ইউনিয়নে পশ্চিম হাসনাকাটা- কোনারপাড়া-ধুমছাকাটা ও রেনুরকুল সংযোগ ব্রীজটি না হওয়ায় গ্রামীন খাল পারাপারে স্থায়ী এলাকার নর-নারীদের কষ্টের শেষ নেই। এছাড়া ও প্রতি বর্ষামৌসুমে বিভিন্ন স্কুল-মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা নৌকায় পারাপারে তাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন। এপার ওপার পারাপারে হতে গিয়ে খালে বই খাতা পানিতে নষ্ট হয়ে যায়।

আরো জানা যায়,নির্বাচন আসলে প্রার্থীরা প্রতি শ্রুতি দিয়ে থাকেন। যেটি এখনো পর্যন্ত জনতার হাততালির মাঝে সীমাবদ্ধ রয়েছে। লোকজন চলাচলের আরো একটি গ্রামীন সড়ক থাকলেও সেটি দিয়ে যাতায়াত দূরবর্তী হওয়ায় স্থানীয়রা বেশিরভাগ খাল পারাপার হয়ে চলাফেরা করে থাকেন।

সূত্র মতে, দীর্ঘকাল ধরে দৈনিক যাতায়াতরত ৭/ ৮ হাজার মানুষ শুল্ক মৌসুমে কাঠের তত্তা এবং বর্ষায় নৌকা করে এপার ওপার পারাপার হচ্ছে। নিদারুন কষ্ট দিন পার করছেন এলাকার নর ও নারীসহ নানা শ্রেনীপেশার মানুষরা। কর্মজীবী লোকজনের চলাচল সুবিধার্থে স্থায়ী ব্রীজ নির্মাণ অতীব জরুরী বলে মনে করেন এলাকাবাসী।

ঈদগড় ইউনিয়নের ১ও ২নং ওয়ার্ডের মধ্যভাগে একটি সংযোগ ব্রীজ নির্মাণ করে অবহেলিত এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজতর করার জোর দাবী জানান ঈদগাঁও মড়েল হাসপাতালে ম্যানেজার, এলাকার সচেতন ব্যাক্তি আবু বকর ছিদ্দিক।

এনএএন টিভি / এম আবু হেনা সাগর