ঈদগাঁওতে অনুমোদনহীন দুইটি ইটভাটায় অভিযান পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার আজ বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা।
অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লংঘনের দায়ে ঈদগাঁও বাসস্টেশনের দক্ষিণ পার্শ্বস্থ আর.কে.সি ব্রিকস এবং ভোমরিয়াঘোনাস্থ আর.এম.এম ব্রিকস নামের দুইটি ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার জন্য সতর্ক করা হয়।

ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমার নেতৃত্বে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার জনাব মো. রুনায়েত আমিন রেজা। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জনাব আবদুছ ছালাম, কক্সবাজার জেলা কার্যালয়ের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।
উচ্চ আদালতের নির্দেশনায় অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপস্থিত কর্মকর্তারা।
এনএএন টিভি / এম আবু হেনা সাগর
