চাঁপাইনবাবগঞ্জে ভুল চিকিৎসায় মারা গেল গরু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে নৈশপ্রহরী কতৃক গরুর চিকিৎসা করায় লক্ষাধিক টাকার গরুটি মারা গেছে। ঘটনাটি  সরেজমিনে গিয়ে এর সত্যতা নিশ্চিত করা গেছে।
রহনপুর পৌর এলাকার নুনগোলা কেডিসি মহল্লার বাবলুর একটি গরু কয়েকদিন আগে অসুস্থ হয়। প্রানীসম্পদ অফিসে খবর দেয়া হলে নৈশপ্রহরী আজিজুর রহমান (বিশু) স্বেচ্ছায় বাবলুর বাড়ীতে আসার আগ্রহ দেখায়। সে মোতাবেক এসে নৈশপ্রহরী আজিজুর রহমান (বিশু) টানা তিনদিন গরুর চিকিৎসা করে।  গরুটিকে দশটি ইনজেকশন দেয়া হয়। গরুটির উপর সম্পূর্ণ ভুল চিকিৎসা প্রয়োগ করার কারণে গত বৃহস্পতিবার রাতে মারা যায়। পরবর্তী সময়ে উপজেলা  প্রাণী  সম্পদ কর্মকর্তা ডাঃ কাওসার আলীর সাথে  যোগাযোগ করলে তিনি বলেন, একজন নৈশপ্রহরী কিভাবে গরুর চিকিৎসা করে? এই নৈশপ্রহরী আজিজুর রহমান বিশু  কে তার অতীত কর্মকান্ডের কারণে কয়েকবার শোকজ  করা হয়েছে।  গরুটি  ভুল চিকিৎসার কারণে  মারা গেছে। অভিযোগ  পেলে তার বিরুদ্ধে  ব্যবস্হা নেয়া হবে।
এদিকে শনিবার  রাতে নৈশপ্রহরী ও তার মা গরুর মালিকের বাসায় গিয়ে সাইত্রিশ হাজার টাকায় সমঝোতা করে নিয়েছে।
এনএএন টিভি/মোঃ সিফাত রানা